বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ৭ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন ও বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

১,৮৫৫টি অভিযানে ৩০ হাজারের বেশি পরীক্ষা

ইমিগ্রেশন বিভাগ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আইন প্রয়োগ শাখা মোট ১ হাজার ৮৫৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৩০ হাজার ১৭৭ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ হাজার ৪৩ জনকে অবৈধভাবে দেশে অবস্থানের দায়ে আটক করা হয়েছে।

বিভিন্ন ধারায় মামলা

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে। এর মধ্যে—

  • ৪ হাজার ৮০৪টি মামলা হয়েছে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায় (বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়া অবস্থান)

  • ১ হাজার ২৫০টি মামলা হয়েছে ১৫(১)(সি) ধারায় (অনুমোদিত সময়ের বেশি অবস্থান)

  • ৮০৬টি মামলা হয়েছে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী (পাসের শর্ত ভঙ্গ)

  • ১৮৩টি মামলা অন্যান্য অপরাধের আওতায় নথিভুক্ত হয়েছে

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক

আটক বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগ জানায়, দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করা যায়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version