বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশি কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রশাসনিক জটিলতা দূর করার পদক্ষেপ

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও প্রযুক্তিগত জটিলতা দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও মানবিক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারাদেশে ফ্রিজিং সুবিধা সম্প্রসারণ

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী  আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাস থেকে আসা মরদেহ সংরক্ষণের ফ্রিজিং সুবিধা শুধু ঢাকায় সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেটসহ দেশের সব জেলায় এ সুবিধা সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের মরদেহ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে দেশে পৌঁছানো নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদার করছে।

মানবিক উদ্যোগে সরকারের অঙ্গীকার

সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় প্রবাসে মৃত কর্মীদের মরদেহ দেশে আনার প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version