বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ৪ মার্চ ২০২৬

রিয়াদ: মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় কর্তৃপক্ষের জারিকৃত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক সতর্কবার্তায় প্রবাসীদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংযমের আহ্বান

বার্তায় বলা হয়েছে—

  • সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকতে হবে।

  • চলমান পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকতে হবে।

  • সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস মনে করছে, অনিয়ন্ত্রিত তথ্য প্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আকাশপথে ভ্রমণে বিশেষ সতর্কতা

আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রবাসীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাম্প্রতিক অস্থিরতার কারণে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জরুরি যোগাযোগ

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে—

  • ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং)

  • ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)

  • ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version